ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের সভাপতি ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম,শ্রেণিকক্ষের পরিবেশ এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কালীবাড়ী রোডস্থ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি শাহাদাত হুসেইন এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের লেখাপড়া,শৃঙ্খলা,নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

শিক্ষক,শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতি শাহাদাত হুসেইন বলেন,একটি বিদ্যালয় শুধু পাঠদান করার স্থান নয় এটি একজন শিক্ষার্থীর আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত্তি।শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক,অভিভাবক, ম্যানেজিং কমিটি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ,আনন্দময় ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাঝে সততা,শৃঙ্খলা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: আবুল কাশেম,ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন,শিক্ষক প্রতিনিধি মো:মনোয়ারুল ইসলাম,অফিস সহকারী অসিত কুমার সূত্রধর সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা সভাপতি শাহাদাত হুসেইনের আন্তরিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের সভাপতি ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম,শ্রেণিকক্ষের পরিবেশ এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কালীবাড়ী রোডস্থ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি শাহাদাত হুসেইন এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের লেখাপড়া,শৃঙ্খলা,নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

শিক্ষক,শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতি শাহাদাত হুসেইন বলেন,একটি বিদ্যালয় শুধু পাঠদান করার স্থান নয় এটি একজন শিক্ষার্থীর আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত্তি।শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক,অভিভাবক, ম্যানেজিং কমিটি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ,আনন্দময় ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাঝে সততা,শৃঙ্খলা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: আবুল কাশেম,ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন,শিক্ষক প্রতিনিধি মো:মনোয়ারুল ইসলাম,অফিস সহকারী অসিত কুমার সূত্রধর সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা সভাপতি শাহাদাত হুসেইনের আন্তরিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত