বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অবস্থিত পিওর অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে দখলচেষ্টা, অবৈধ গ্যাস বিক্রি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মোকামতলা মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, "বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার লস্করপুর মৌজায় আমার বসতবাড়ির পাশে দীর্ঘদিন ধরে একটি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাইজুল ইসলাম তুহিন। সেখানে অবৈধভাবে আর্গন ও হাইড্রোজেন গ্যাস বিক্রি করা হচ্ছে, যা আশপাশের বসতবাড়ির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।"
তিনি আরও বলেন, "গত ১৬ ডিসেম্বর ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণের অজুহাতে বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের হুমকি দেন তাইজুল ইসলাম তুহিন। এছাড়াও প্রতিষ্ঠানের নোংরা পানি আমার বাড়িতে প্রবাহিত করা হয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এঘটনায় আমি ৪ জানুয়ারি শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।"
অভিযোগের পর থানার নির্দেশে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানের মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বসে সমাধানে আসতে এবং কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন বলে দাবি ভুক্তভোগীর। কিন্তু এরপরও প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও নির্মাণকাজ শুরু করা হয়।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম বলেন, "প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করে নির্মাণকাজ বন্ধে জরুরি হস্তক্ষেপ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন