ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন পুলিশ পরিদর্শক মোফাকখারুল

কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে সফলতার কারণে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোফাকখারুল ইসলাম সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সরকারি এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়।

পদোন্নতি পাওয়ার পর মঙ্গলবার সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তাঁকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মো. মোফাকখারুল ইসলাম ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে যোগদান করেন। পরবর্তী কর্মস্থল হিসেবে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।

র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং নতুন পদে তাঁর ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।

এ প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে মোফাকখারুল ইসলাম বলেন, চাকরিতে যোগদানের পর থেকেই সরকারি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি। ভবিষ্যতেও অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের ইচ্ছা রয়েছে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।

মোফাকখারুল ইসলাম ১৯৬৯ সালের ৩ জুলাই নাটোর শহরের বড়গাছা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে তিনি এসএসসি পাস করেন। পরিসংখ্যান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করা মোফাকখারুল ইসলাম ১৯৯৪ সালে পুলিশের ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে যোগদান করেন। ২০১২ সালে তিনি ট্রাফিক পরিদর্শক (টিআই) হিসেবে পদোন্নতি লাভ করেন।

বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে যোগদান করেন।

ব্যক্তিজীবনে বিবাহিত মোফাকখারুল ইসলাম দুই মেয়ের জনক। তাঁর বড় মেয়ে সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ছোট মেয়ে ২০২৭ সালে বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন পুলিশ পরিদর্শক মোফাকখারুল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত