ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জের বাজার স্টেশনে পুবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাজার স্টেশনে পুবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ অফিস এর অধিনে সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।এছাড়া সোনার মদিনা স্পেনিং মিল ভদ্রঘাটে পেরোল এটিএম/সিআরএম বুথ” এবং  সিরাজগঞ্জ শাখার "সেল্ফ সার্ভিস কর্নার" এটিএম বুথ  উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে এই সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক  শাহনেওয়াজ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এডিসি বিভাগের বিভাগ প্রধান মোঃ রবিউল ইসলাম, বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান  তানভীর শামস্ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ শরিফুল হাসান, সাতমাথা শাখা বগুড়ার সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় হতে আগত বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তা বৃন্দ এবং পূবালী ব্যাংকের সম্মানিত গ্রাহক ও ব্যবসায়ী বৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোঃ আহসানুল কবির। নতুন এ সেলফ সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকরা আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে ব্যাংকের প্রচলিত সেবার পাশাপাশি গ্রাহকদের সময় সাশ্রয়, ভোগান্তি কমানো এবং দ্রুত ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

বক্তারা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে পুবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাহকরা লাইনে না দাড়িয়ে নিজেরাই কাডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে,টাকা জমা দিতে পারবে এমনকি আরটিএস ও ইএফটিএনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবে। পুবালী ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য দেশব্যাপী এই সেলফ সার্ভিস সেন্টার স্থাপনের কার্যক্রম শুরু করেছে।  তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা  বাজার স্টেশন এলাকায় এটা স্থাপন করলো। এতে খুশি এখানকার ব্যবসায়িরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের বাজার স্টেশনে পুবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত