সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খানকে তাড়াশের ইউএনও এবং তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে সিরাজগঞ্জ সদরের ইউএনও হিসেবে রদবদল করা হয়েছে। এছাড়াও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীকে চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বদলী এবং তাঁর স্থলে প্রিয়াংকা দাসকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে আসা কর্মকর্তাদের কর্মদক্ষতায় স্ব স্ব উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
৮ নভেম্বর সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারদের রদবদল এবং রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বদলী করা হয় মঙ্গলবার। ইতোমধ্যে এ সংক্রান্তে রাজশাহী বিভাগীয় কমিশনারের আদেশ জারী করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার স্যার প্রশাসনিক প্রয়োজনে ইউএনওদের স্বাভাবিক ভাবে বদলী ও রদবদল করেছেন। এটা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন