ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলে ১০০ জন শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে এই কার্যক্রম সম্পন্ন হয়, আয়োজন করে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।

সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক জানান, “সিরাজগঞ্জে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। যমুনা পাড়ের শীতার্ত অসহায় মানুষের মাঝে উষ্ণ ভালোবাসা ছড়াতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আরিফুর রহমান, সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি কাওছার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন রুবেল, রক্তদান বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য ডা. মো. শামসুল আলম স্বপন, এম. এম. সুজন, এবং স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুব্রত মালাকার, সহকারি প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন, পাশাপাশি কবি ও সাহিত্যিক মুহসিন আলম মুহিন, এস.এম. মাহমুদুল হাসান বাদল প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সাল থেকে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, বন্যার্তদের ত্রাণ, করোনা আক্রান্তদের সহায়তা, ঈদ খাদ্য সামগ্রী বিতরণসহ নানা মানবসেবামূলক কার্যক্রম করে আসছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলে ১০০ জন শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে এই কার্যক্রম সম্পন্ন হয়, আয়োজন করে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।

সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক জানান, “সিরাজগঞ্জে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। যমুনা পাড়ের শীতার্ত অসহায় মানুষের মাঝে উষ্ণ ভালোবাসা ছড়াতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আরিফুর রহমান, সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি কাওছার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন রুবেল, রক্তদান বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য ডা. মো. শামসুল আলম স্বপন, এম. এম. সুজন, এবং স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুব্রত মালাকার, সহকারি প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন, পাশাপাশি কবি ও সাহিত্যিক মুহসিন আলম মুহিন, এস.এম. মাহমুদুল হাসান বাদল প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সাল থেকে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, বন্যার্তদের ত্রাণ, করোনা আক্রান্তদের সহায়তা, ঈদ খাদ্য সামগ্রী বিতরণসহ নানা মানবসেবামূলক কার্যক্রম করে আসছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত