বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে উদ্ধার হওয়া একটি খুরুলে পেঁচার ছানাকে ১৬ দিনের পরিচর্যা শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ ইংরেজি সন্ধ্যায় কালিয়াকৈর গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল সরকার মাটিতে পড়ে থাকা অবস্থায় পেঁচার ছানাটিকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন। পরদিন ১০ এপ্রিল দুপুরে তিনি বিষয়টি জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীনজীবন”-এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিমকে অবহিত করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছানাটিকে সংগঠনের হেফাজতে নেওয়া হয়। সেখানে টানা ১৬ দিন মাছ ও মাংস খাওয়ানোসহ নিবিড় পরিচর্যার মাধ্যমে পাখিটিকে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে উড়তে সক্ষম হলে গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় একই স্থানে—যেখান থেকে ছানাটিকে উদ্ধার করা হয়েছিল—প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
স্বাধীনজীবনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম জানান, তাদের সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির আহত ও অসুস্থ পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে চিকিৎসা ও সেবাশুশ্রূষার মাধ্যমে সুস্থ করে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণীদের স্বাচ্ছন্দ্যের জন্য অনানুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, পেঁচা কৃষকের অন্যতম উপকারী পাখি। এটি ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন