ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

১৮ বছরের আগে বিয়ে নয়, আত্মহত্যা কোনো সমাধান নয়: ওসি কামারখন্দ

মোবাইল আসক্তি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও মাদকসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী।

বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন তিনি। পর্যায়ক্রমে কামারখন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আলোচনা করবেন বলেও জানান।

আলোচনায় ওসি হাশমত আলী বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি একটি নিকৃষ্ট কাজ। শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং যেকোনো সমস্যায় পরিবার ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে।

তিনি আরও বলেন, ১৮ বছর বয়সের আগে কোনো ধরনের সম্পর্ক বা বিয়েতে জড়ানো উচিত নয়। স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। ভবিষ্যতে ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, স্মার্টফোন বাবা-মা না কিনে দিলেও হতাশ হওয়ার কিছু নেই। এমন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে যেন একদিন আমিই স্মার্টফোন কোম্পানির মালিক হতে পারি।

ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. কাছিদা খাতুন বলেন, আমরা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। তবে একজন প্রশাসনের কর্মকর্তা এসে শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে আলোচনা করেছেন, তা তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। এমন উদ্যোগ ভবিষ্যতেও প্রয়োজন।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, আমারও সন্তান আছে। তাই দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছি। ‘আঠারোর আগে বিয়ে নয়, আত্মহত্যা কোনো সমাধান নয়’ - এই বার্তাটি আমি সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চাই।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১৮ বছরের আগে বিয়ে নয়, আত্মহত্যা কোনো সমাধান নয়: ওসি কামারখন্দ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত