ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত হতে যাওয়া নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানানো হয়। তারা জানায়, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি ধরা হলেও পরিস্থিতি বিবেচনায় এর আগেও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখার অর্থ এই নয় যে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। সাধারণত মন্ত্রিসভায় যতজন সদস্য থাকেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী গাড়ি গ্রহণ করলেও কেউ কেউ ব্যক্তিগত কারণে সরকারি গাড়ি নেন না।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন হবে। তিনি বলেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাকা হবে এবং পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই শেষ হতে পারে। সে ক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন সম্ভব এবং এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর গড়াবে না বলেও তিনি মন্তব্য করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত হতে যাওয়া নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানানো হয়। তারা জানায়, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি ধরা হলেও পরিস্থিতি বিবেচনায় এর আগেও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখার অর্থ এই নয় যে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। সাধারণত মন্ত্রিসভায় যতজন সদস্য থাকেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী গাড়ি গ্রহণ করলেও কেউ কেউ ব্যক্তিগত কারণে সরকারি গাড়ি নেন না।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন হবে। তিনি বলেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাকা হবে এবং পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই শেষ হতে পারে। সে ক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন সম্ভব এবং এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর গড়াবে না বলেও তিনি মন্তব্য করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত