দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের স্থায়ী কমিটির অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের ঐক্য ও তৃণমূলের কর্মীদের মনোবল বৃদ্ধির স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাচ্চুর পুনর্বহাল নিয়ে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের জোয়ার। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতার প্রত্যাবর্তন সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে।
ভালুকা উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু অতীতে দুঃসময়ে দলের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পুনর্বহাল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভালুকা উপজেলা বিএনপি আগামীর রাজনৈতিক কর্মসূচিতে আরও শক্তিশালী অবস্থানে যাবে এবং স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন