সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকার দুটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার পলাশপুর ঘাট এলাকায় ভাঙনের ফলে নদীতীর সংরক্ষণ বাঁধের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এ ভাঙনের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমজুড়ে কাজীপুর ইকোপার্ক এলাকা, পলাশপুর ঘাট, মেঘাই ঘাট ও ঢেকুরিয়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে যমুনা নদী থেকে ব্যাপকহারে বালু উত্তোলন করা হয়েছে। এতে নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত সরাসরি পশ্চিম তীরের সংরক্ষণ এলাকায় আঘাত হানছে। ফলে পাথরের ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে পাথরের ব্লক ও জিও ব্যাগ ফেলে নদীতীর সংরক্ষণের কাজ সম্পন্ন করা হয়েছিল। তবে চলতি মৌসুমে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধস দেখা দেওয়ায় মেঘাই বাঁধ, বিস্তীর্ণ ফসলি জমি এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতিতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায় ৪০টি স্থানে বালু উত্তোলন চলছে। প্রতিদিন শত শত ট্রাক বালু ইজারাকৃত এলাকার বাইর থেকেও উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি-বেসরকারি স্থাপনা, বাঁধ কিংবা সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। ইজারার বাইরে অথবা নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন