ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কাজিপুরে অজ্ঞাত বন্য প্রাণীর আকস্মিক আক্রমণ, আহত ৩০

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় অজ্ঞাত একটি বন্য প্রাণীর আকস্মিক আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই অজ্ঞাত ওই প্রাণীটি বিভিন্ন এলাকায় মানুষের ওপর চড়াও হয়ে কামড় ও আঁচড় দেয়। তবে প্রাণীটি আসলে কী—হায়না, নাকি অন্য কোনো হিংস্র বন্য প্রাণী, সে বিষয়ে ভুক্তভোগী বা স্থানীয়রা কেউ নিশ্চিত হতে পারেননি। প্রাণীর এই আকস্মিক আক্রমণের ভয়ে রাতের বেলা অনেকেই ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

দ্রুত এই আতঙ্ক দূর করতে এবং প্রাণীটির সঠিক পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কাজিপুরে অজ্ঞাত বন্য প্রাণীর আকস্মিক আক্রমণ, আহত ৩০

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় অজ্ঞাত একটি বন্য প্রাণীর আকস্মিক আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই অজ্ঞাত ওই প্রাণীটি বিভিন্ন এলাকায় মানুষের ওপর চড়াও হয়ে কামড় ও আঁচড় দেয়। তবে প্রাণীটি আসলে কী—হায়না, নাকি অন্য কোনো হিংস্র বন্য প্রাণী, সে বিষয়ে ভুক্তভোগী বা স্থানীয়রা কেউ নিশ্চিত হতে পারেননি। প্রাণীর এই আকস্মিক আক্রমণের ভয়ে রাতের বেলা অনেকেই ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

দ্রুত এই আতঙ্ক দূর করতে এবং প্রাণীটির সঠিক পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত