ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শামিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন, কোষাধ্যক্ষ শাহিন খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, সাংবাদিক মো. আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শামিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন, কোষাধ্যক্ষ শাহিন খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, সাংবাদিক মো. আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত