ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে বিনামূল্যে সাড়ে ১৩ হাজার কৃষকের হাতে সরিষার বীজ-সার বিতরণ

সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ হিসেবে উপজেলার ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ধামাইনগর ইউনিয়নে ১ হাজার ৪০০ জন, সোনাখাড়া ইউনিয়নে ১ হাজার ৪০০ জন, ধুবিল ইউনিয়নে ১ হাজার ৪০০ জন, ঘুড়কা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, চান্দাইকোনা ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন, ধানগড়া ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, নলকা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, পাঙ্গাসী ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, ব্রহ্মগাছা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন এবং রায়গঞ্জ পৌরসভায় ৬০০ জন কৃষক এ সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে বিনামূল্যে সাড়ে ১৩ হাজার কৃষকের হাতে সরিষার বীজ-সার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত