সিরাজগঞ্জে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন,বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ ২০২৬ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড.আ.ন.ম. বজলুর রশীদ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.প্রভাত চন্দ্র বিশ্বাস,সিরাজগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডা: এ টি এম নুরুজ্জামান, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো:নুরুল আমীন।
প্রধান অতিথি এসময়ে বলেন,কর্মশালায় সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি,চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে এক সাথে আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য বিভাগ প্রতি নিয়ত সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করছেন। তিনি আরও বলেন,একটি মানুষও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত যেনো না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এসময়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন