সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, রায়গঞ্জের আয়োজনে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। বাছাই কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন ধানগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মফিজ উদ্দিন।
বাছাইপর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
‘স্বপ্নের পথে, চিয়ার মায়ে—ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন