ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে ৫০ একর জমিতে সমবায় চাষ, কমবে খরচ বাড়বে উৎপাদন

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদিত ধান আধুনিক যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক মো. আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বক্তারা বলেন, উচ্চফলনশীল জাতের বীজ ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষাবাদের খরচ ও শ্রমিকনির্ভরতা কমানো সম্ভব। সমবায় পদ্ধতিতে বড় পরিসরে চাষাবাদ করলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষিকাজে যন্ত্রের ব্যবহার আরও সহজ হবে।

তাঁরা আরও বলেন, কৃষকদের সার, বীজ ও শ্রমিক সংকটের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আরও আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমবায় পদ্ধতিতে বৃহৎ জমিতে যান্ত্রিক কৃষির এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ৫০ একর জমিতে সমবায় চাষ, কমবে খরচ বাড়বে উৎপাদন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত