দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসনের সহযোগিতায়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাকমান আলী।
প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশ নেয়। তিন রাউন্ড শেষে ফাইনালে “জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে তারাকান্দি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলগুলোর মাঝে ক্রেস্ট প্রদান করেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন