ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কামারখন্দে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে উপজেলার জামতৈল ও ভদ্রঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামতৈল মুদিপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী রাসেল (১৭) এবং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দত্ত (৪৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী।

তিনি বলেন, বুধবার ভিন্ন ভিন্ন সময়ে জামতৈল ও ভদ্রঘাট বাজার এলাকা থেকে রাসেল ও বিপ্লব কুমার দত্তকে গ্রেপ্তার করা হয়। রাসেলকে আদালতে পাঠানো হয়েছে। বিপ্লব কুমার দত্তকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কামারখন্দে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে উপজেলার জামতৈল ও ভদ্রঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামতৈল মুদিপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী রাসেল (১৭) এবং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দত্ত (৪৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী।

তিনি বলেন, বুধবার ভিন্ন ভিন্ন সময়ে জামতৈল ও ভদ্রঘাট বাজার এলাকা থেকে রাসেল ও বিপ্লব কুমার দত্তকে গ্রেপ্তার করা হয়। রাসেলকে আদালতে পাঠানো হয়েছে। বিপ্লব কুমার দত্তকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত