সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের এক মাসের বেতনের ১ লক্ষ ৭৪ হাজার টাকা উপজেলার পাঁচগাছি মধ্যপাড়া জামে মসজিদে অনুদান দিয়েছেন।
গতকাল (৮ মে) শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি এই ঘোষণা দেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অর্থ ব্যয় করা হবে।
সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, জনপ্রতিনিধিদের এমন জনকল্যাণমূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর মানসিকতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
সংসদ সদস্য সেলিম রেজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, পাঁচগাছি মধ্যপাড়া মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজন অনুভব করছিল। এমপির এই অনুদান মসজিদের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন