ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

যশোরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা

যশোরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলায় রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক বরফকল ব্যবসায়ী ও সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (আজ) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ বৈরাগী যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে একটি বরফ তৈরির কারখানার মালিক ছিলেন। পাশাপাশি তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রানা প্রতাপ বৈরাগী তাঁর বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে এবং গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, নিহতের মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যশোরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত