ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন

বিক্ষোভ মিছিলটি ধানগড়া বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে ধানগড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল-পরবর্তী বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি আগুন-সন্ত্রাসের রাজনীতি করে না এবং কাউকে তা করতে দেবে না। মানুষের জানমালের ক্ষতি ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা-ভাঙচুরের রাজনীতি বিএনপি সমর্থন করে না। যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান।

বক্তারা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

এ সময় রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তামান্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মল্লিক, জহুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি খোন্দকার সামীম খান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত