ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গেটের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় মন্ত্রীর বাসার গেটের সামনে গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির গেটম্যান জানিয়েছেন, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।

তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গেটের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় মন্ত্রীর বাসার গেটের সামনে গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির গেটম্যান জানিয়েছেন, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।

তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত