ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৪ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে ধুনট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার ৫ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৪ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে ধুনট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার ৫ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত