ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে সিরাজগঞ্জে শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সহায়তা বিষয়ক প্রশিক্ষণ।

৮ ও ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরের জাফরান রেস্টুরেন্টে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে এবং সিভিএম প্রোটালের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলার ছয়টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ,বিষণ্নতা ও আচরণগত পরিবর্তনের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ,সংকটকালীন সময়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যথাযথ পরামর্শ দেওয়ার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো:আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শারমীন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক সমস্যার প্রাথমিক লক্ষণ সময়মতো শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া গেলে অনেক জটিলতা শুরুতেই প্রতিরোধ করা সম্ভব।

এসময় আরও উপস্থিত ছিলেন,সাজেদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ ফোকাল ও প্রশিক্ষক হাসনে জান্নাত,ট্রেনার ফারজানা আহমেদ ইতি,সাইকোলজিস্ট সাজ্জাত হোসেন,প্রোগ্রাম অফিসার আলামিন হোসেন,লে কাউন্সেলর হাফসা খাতুন প্রমুখ।  

প্রশিক্ষণের আয়োজক সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষ ও সচেতন করে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনের সময়ে প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত