নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর জখম হয়েছে আরো দুইজন। মৃত নাহিদুল ইসলাম বিলহরিবাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের তিনদোকান নামকস্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে তিন বন্ধু গুরুদাসপুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনবন্ধুই গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় তাদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি দুই বন্ধু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন