ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

মহাস্থানে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

বগুড়ার মহাস্থান এলাকায় চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে মহাস্থান মৎস্য আড়ৎ সংলগ্ন বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসতিয়াক আহমেদ(২৪)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। তিনি আরাফাত পরিবহন বাসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও আরাফাত পরিবহন নামের যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুর দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে মহাস্থান ওভারপাস ব্রিজ পার হয়ে মৎস্য আড়তের কাছে বাসটি চলন্ত ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ইসতিয়াক আহমেদ চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মহাস্থানে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

বগুড়ার মহাস্থান এলাকায় চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে মহাস্থান মৎস্য আড়ৎ সংলগ্ন বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসতিয়াক আহমেদ(২৪)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। তিনি আরাফাত পরিবহন বাসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও আরাফাত পরিবহন নামের যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুর দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে মহাস্থান ওভারপাস ব্রিজ পার হয়ে মৎস্য আড়তের কাছে বাসটি চলন্ত ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ইসতিয়াক আহমেদ চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত