ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ২

দিনাজপুরের পৃথক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটকসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, সিমকার্ড এবং বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাতে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির পরমেশ্বরপুর বিওপি রাত ৯টা ৪৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর এলাকায় সীমান্ত পিলার ৩৩২/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ দুইজনকে আটক করে।

আটকরা হলেন— ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০) এবং একই গ্রামের মো. আবু সায়েম শীপন (২০)। পরে তাদের উদ্ধারকৃত আলামতসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই রাতে রাত ১০টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর বিওপি দিনাজপুরের বিরল উপজেলার ভুড়িরহাট এলাকায় সীমান্ত পিলার ৩২৯/৪-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর রাত ১১টায় কিশোরীগঞ্জ বিওপি বিরল উপজেলার পাকুড়া বাজার এলাকায় সীমান্তের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল দেশি মদ উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ২

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত