লোহাগাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন অকেজো করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন