ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

ইফতার মাহফিলে প্রধান  উপস্থিত ছিলেন    উপজেলা প্রকৌশলী রেজয়ান খান নাফিস,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বাবলু,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঘোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ,  উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু,পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ,  মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংবাদিক বোরহান আনিস  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির মাস।

এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে এবং সমাজের উন্নয়নে একসাথে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

ইফতার মাহফিলে প্রধান  উপস্থিত ছিলেন    উপজেলা প্রকৌশলী রেজয়ান খান নাফিস,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বাবলু,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঘোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ,  উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু,পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ,  মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংবাদিক বোরহান আনিস  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির মাস।

এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে এবং সমাজের উন্নয়নে একসাথে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত