ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বোরো ধানের আবাদ জোরদারে তাড়াশে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশ উপজেলায় বোরো ধানের আবাদ কার্যক্রম সফল করা এবং চলমান রবি মৌসুমের ফসলের সঠিক পরিচর্যা বিষয়ে কৃষকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় জানানো হয়, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫১০ হেক্টর। এরই মধ্যে বীজতলা অর্জন হয়েছে ১ হাজার ৩৪০ হেক্টর জমিতে, যা বোরো আবাদে উল্লেখযোগ্য অগ্রগতি।

‎

‎মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জেরিন আহমেদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান ও উদ্যান ফসল চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

‎

‎সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বোরো মৌসুমে মানসম্মত বীজ ব্যবহার, সময়মতো রোপণ, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতনতা অত্যন্ত জরুরি। কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

‎

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হযরত আলী।

‎

‎এ সময় সভায় কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন। এ সময় এলাকার বিভিন্ন গ্রামের নারী ও পুরুষ কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎

‎সভা শেষে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বোরো ধানের আবাদ জোরদারে তাড়াশে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

তাড়াশ উপজেলায় বোরো ধানের আবাদ কার্যক্রম সফল করা এবং চলমান রবি মৌসুমের ফসলের সঠিক পরিচর্যা বিষয়ে কৃষকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় জানানো হয়, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫১০ হেক্টর। এরই মধ্যে বীজতলা অর্জন হয়েছে ১ হাজার ৩৪০ হেক্টর জমিতে, যা বোরো আবাদে উল্লেখযোগ্য অগ্রগতি।

‎

‎মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জেরিন আহমেদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান ও উদ্যান ফসল চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

‎

‎সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বোরো মৌসুমে মানসম্মত বীজ ব্যবহার, সময়মতো রোপণ, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতনতা অত্যন্ত জরুরি। কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

‎

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হযরত আলী।

‎

‎এ সময় সভায় কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন। এ সময় এলাকার বিভিন্ন গ্রামের নারী ও পুরুষ কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎

‎সভা শেষে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত