ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বেড়ায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাবনার বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি সহ নানা অনিয়মের দায়ে এক মিষ্টির দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

( ৩ মে) রোববার দুপুরে উপজেলার নগরবাড়িঘাট সংলগ্ন টিক্কা বাজারে খাদ্য ভেজাল বিরোধী অভিযানে নিখিল মিষ্টান্ন ভান্ডারে এ জরিমানা করেছেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উক্ত দোকানে মিষ্টি তৈরির উপকরণ সামগ্রী খোলা রাখায় মশা মাছি পড়েছিল। পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকা, হোটেল পরিচালনার ডিলিং লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স চার মাসের মেয়াদ উত্তীর্ণ সহ খাদ্যে পরিবেশনে নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক তার নানা অনিয়মের জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং তৈরি করবেন না বলে আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বেড়ায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

পাবনার বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি সহ নানা অনিয়মের দায়ে এক মিষ্টির দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

( ৩ মে) রোববার দুপুরে উপজেলার নগরবাড়িঘাট সংলগ্ন টিক্কা বাজারে খাদ্য ভেজাল বিরোধী অভিযানে নিখিল মিষ্টান্ন ভান্ডারে এ জরিমানা করেছেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উক্ত দোকানে মিষ্টি তৈরির উপকরণ সামগ্রী খোলা রাখায় মশা মাছি পড়েছিল। পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকা, হোটেল পরিচালনার ডিলিং লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স চার মাসের মেয়াদ উত্তীর্ণ সহ খাদ্যে পরিবেশনে নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক তার নানা অনিয়মের জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং তৈরি করবেন না বলে আশ্বাস দেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত